ঢাকাঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।
সোমবার (১ মে) ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড.মোঃ ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৭৮ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন। তালিকাটি ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৭৮ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন। তালিকাটি ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নোবিপ্রবি থেকে মনোনীত তিন জন হলেন কম্পিউটার এন্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী সুদেব বাবু সেন অমিত, অর্থনীতি বিভাগের নাজমুল হাসান, এবং এগ্রিকালচার এর বেলায়েত হোসাইন।
ওই তিন শিক্ষার্থীর অনুভূতি জানতে চাইলে তারা বলেন,আমারা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি নিশ্চয়ই সৃষ্টিকর্তার সহোযোগিতায় আজ আমরা সফলতা পেয়েছি।এই যাত্রায় আমাদের সকল শিক্ষক সহপাঠীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
নোবিপ্রবির তিন শিক্ষার্থীর সফলতার বিষয়ে জানতে চাইলে উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ দিদারুল আলম বলেন, শিক্ষা গবেষণায় এগিয়ে নিতে প্রাণপণ চেষ্টা করছি,আমার শিক্ষকদের কাঠোর পরিশ্রমে এগিয়ে যাচ্ছি, আশা করছি ভবিষ্যৎ ও এ ধারা অব্যাহত থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
