ঢাবির সূর্যসেন হলের প্রভোস্ট হলেন অধ্যাপক জাকির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মাস্টারদা সূর্যসেন হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া।

রবিবার (৩০ এপ্রিল) হলের সদ্য সাবেক প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূইয়ার কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এসময় হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। গত ২৯ এপ্রিল তাকে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাবি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত প্রথম স্ট্যাটিউটস- এর ১৮ (১) ধারা অনুযায়ী তিন শর্তে আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দেন। শর্তগুলো হলো- সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময়ে নিয়োগ বাতিল করা যাবে।

জানা গেছে, হল প্রভোস্টের মেয়াদ তিন বছর। একজন শিক্ষক সর্বোচ্চ দুই মেয়াদ হল প্রভোস্ট থাকতে পারেন। হল প্রাধ্যক্ষরা প্রভোস্ট বাংলোসহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.