ভোলাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে এখনও সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে। এর সঙ্গে সরকারের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। তাই এ ব্যাপারে আরও গবেষণার দরকার আছে।
শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে একথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব রটাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মশিউর রহমান। সভায় সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন। এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
