এক সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিল তিন বোন

টাঙ্গাইলঃ জেলার সখীপুরে তিন সহোদর বোন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এলাকায় আলোচনায় এসেছে।

তারা হলেন- বড় বোন সুমাইয়া ইসলাম, মেজো বোন সাদিয়া ইসলাম ও ছোট বোন রাবিয়া ইসলাম। সখীপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের মেয়ে তারা।

রবিবার (৩০ এপ্রিল) থেকে শুরু হওয়া পরীক্ষায় তারা উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়।

সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, ওই তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের সঙ্গে কৃতকার্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.