‘প্রশ্নপত্র ফাঁসের গুজব রটালে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা এ বিষয়ে গুজব রটাবে, তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার ভোলার চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সে ব্যাপারে গবেষণার দরকার আছে। সরকার এ বিষয়ে আলোচনা করছে। এর পরই সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী এ সময় তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি দেশকে ভালোবাসার আহ্বান জানান। অনুষ্ঠানে

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন। এ ছাড়া সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষামন্ত্রী ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ঐতিহ্যবাহী এ কলেজেটি চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত এলাকা দক্ষিণ আইচা এলাকায় স্থাপিত। এ কলেজটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। চার তলাবিশিষ্ট এ কলেজের একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ৪ কোটি টাকা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.