ঝালকাঠি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (এমপি) শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, এনটিআরসিএ`র মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে বলে যোগ্য ও মেধাবীরা নিয়োগ পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় এ প্রক্রিয়া সম্ভব হয়েছে। শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার প্রসার ও শিক্ষার হার শতভাগ করার জন্য এ সরকার অবিরাম কাজ করে যাচ্ছে।
শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এনটিআরসিএ কর্তৃক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগকৃত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, পুঁথিগত বিদ্যাই সবকিছু নয় দেশে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির , নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধূরী, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার, নতুন নিয়োগপ্রাপ্ত কলেজ শিক্ষক আ. কাদের, স্কুল শিক্ষক রিয়াজ রহমান ও মুক্তা রানী প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধি সমাজের সঙ্গে ঈদ পুণর্মিলনী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
