প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

ভোলাঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রবিবার (৩০ এপ্রিল) থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ গুজব ছড়িয়ে ধরা পড়লেই কঠোর শাস্তি দেওয়া হবে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমি ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের বিষয়ে চিন্তাভাবনা করে দেখা হচ্ছে। আগামী সংসদ নির্বাচন সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন। আর কোনো দিনও অগ্নিসন্ত্রাসী বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ ইসলাম জ্যাকব। অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.