ঢাকাঃ আগামী ২ মে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি শুরু হবে। এ সময়ে কয়েকটি স্কুল অনলাইনে পড়াশোনা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে গরমের ছুটি কমিয়ে এনে শিক্ষার্থীদের বিশেষ ক্লাসের ব্যবস্থা করছে বেসরকারি স্কুলগুলো।
তাপপ্রবাহের কারণে গত সপ্তাহে স্কুলগুলোতে ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। ছুটির কারণে পড়াশোনায় যে ঘাটতি তৈরি হবে, তা পূরণ করার জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিল রাজ্য সরকার। সে পরামর্শ মেনে এ সময়ে কিছু সরকারি স্কুল অনলাইনে পড়াশোনা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। বেসরকারি স্কুলগুলো গরমের ছুটি কমিয়ে এনে সকালে ক্লাস নেওয়ার ব্যবস্থা নিয়েছে। কোনো কোনো স্কুল আবার শিক্ষার্থীদের জন্য শনিবার বাড়তি ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কলকাতার কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য গরমের ছুটি চার সপ্তাহ থেকে কমিয়ে তিন সপ্তাহ করা হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে বলা হয়েছে, ১৯ মে পর্যন্ত তাদের ক্লাস হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
