মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

আগামী ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরতে  মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠানে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা আগামীকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তথ্য ও জনসংযোগ কর্মকতা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন, এ সভা শেষে দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী।

জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের অংশ নেয়ার কথা আছে। সভায় মন্ত্রিপরিষদ সচিবের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের সচিবের প্রতিনিধি, আইসিটি সচিবের প্রতিনিধি, প্রিন্সিপাল স্টাফ অফিসারের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের সচিবের প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার সচিবের প্রতিনিধি, টেলিযোগাযোগ সচিবের প্রতিনিধি, বিটিআরসি চেয়ারম্যানের প্রতিনিধি এবং শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের অতিরিক্ত সচিবদের অংশ নিতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.