এইমাত্র পাওয়া

নাড়ির টানে ঈদের দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে

নিউজ ডেস্ক।।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শনিবার (২২ এপ্রিল) রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে গতকাল (শুক্রবার) পর্যন্ত ঢাকা ছেড়েছিল লাখো মানুষ। ভালোবাসার টানে আজ ঈদের দিনেও ঢাকা ছেড়ে যাচ্ছেন অনেকে।

মূলত, মহাসড়কের দীর্ঘ যানজট ও উটকো ঝামেলা এড়াতে এ দিনটি বেছে নিয়েছেন তারা। সকালে রাজধানীর গাবতলি বাস টার্মিনালে গিয়ে অপেক্ষয়মান বহু যাত্রীর দেখা মিলেছে। ছোট-বড় ব্যাগ-ব্যাগেজ নিয়ে যাত্রীরা গাবতলির বাস স্ট্যান্ডে অপেক্ষা করছেন। গরম অনুভব করলেও যাত্রা স্বস্তির হবে বলে তারা আশা করেন।

তবে বিভিন্ন গন্তব্যে গাড়ি ছেড়ে গেলেও ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। তারা বলছেন, ৪০০ টাকার ভাড়া ৬০০ টাকা নেওয়া হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করছে বাস কাউন্টার থেকে। তাদের মতে, আগের ভাড়ায় যাত্রীরা যাচ্ছেন। ঈদের দিন হওয়ায় তারা চালক-হেলপারদের কিছু বকশিশ দিচ্ছেন।

কুমিল্লাগামী যাত্রী রায়হান বলেন, ঈদের আগে বাড়ি যাইনি বেশি ভাড়া নেওয়া হচ্ছে এ কারণে। এখন দেখি আজও (ঈদের দিন) ভাড়া বেশি নেওয়া হচ্ছে।

অভিযোগ অস্বীকার একুশে পরিবহনের চালক বলেন, ঈদের দিন হওয়ায় অনেক যাত্রী নিজেরাই বকশিশ হিসেবে বাড়তি কিছু টাকা দিচ্ছেন।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের দিন প্রতিটি বাস সার্ভিস চালু রাখা কঠিন। তারপরও কিছু কিছু পরিবহন কোম্পানি যাত্রী ও সাধারণ মানুষের সুবিধায় সার্ভিস চালু রাখে। সবারই ঈদ আছে, সবাই বাবা-মা; পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে চায়। আমাদের লক্ষ্য থাকে তাদের ইচ্ছা পূরণ করা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.