নিউজ ডেস্ক।।
টানা তাপপ্রবাহ। অতিষ্ঠ জনজীবন। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল এলাকায় শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। একইসঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে।
এমনিতে ঈদের ছুটিতে কয়েক লাখ লোক ঢাকা ছেড়েছেন। নেই যানজট। এখন বৃষ্টিতে গরম কমে যাবে বলে আশা করা হচ্ছে। এতে নগরে ফিরবে স্বস্তি।
রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। ঢাকার তাপমাত্রাও কমেছে এ সময়।
এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে কাল বৈশাখী ঝড় ও বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা কমা অব্যাহত থাকবে। আগামী দুই দিন দেশের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বাড়বে ঝড়-বৃষ্টির প্রবণতা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
