অন্যের বই নিজের নামে চালানোর অভিযোগ জাফর ইকবালের বিরুদ্ধে

ঢাকাঃ অন্যের লেখা বই নিজের নামে চালিয়েছেন মুহম্মদ জাফর ইকবাল। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

ফেসবুক লাইভে এসে বিদ্যুৎ কুমার রায় নামে ভাসানটেক সরকারি কলেজের এক শিক্ষক এ অভিযোগ করেন।

লাইভে তাকে বলতে শোনা যায়, তিনি এক ছাত্রকে নবম-দশম শ্রেণির কেমিস্ট্রি বই কে লিখেছে জানতে চাইলে ওই ছাত্র জাফর ইকবাল স্যারের নাম বলে। তখন তিনি বলেন, বই লিখলাম আমি, আর নাম হয় জাফর ইকবাল স্যারের।

তিনি বলেন, ‘জাফর ইকবাল স্যার আমার এ ভালো বইটি তার নাম দিয়ে তিনি পপুলার হয়ে গেল। খুব কষ্ট লাগে। কমিটিতে ছিল জাফর ইকবাল স্যার। ওনাকে বলছিলাম যে, স্যার বইয়ে নাম, মোবাইল নাম্বার সব লিখে দেন। যাতে বই পড়ে কোনো ছাত্র যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সে যেন সরাসরি কথা বলতে পারে।’

তিনি বলেন, ‘বইয়ে অনেক ভুল থাকে, সমস্যা থাকে। কিন্তু জাফর ইকবাল স্যার বললেন, না এসবের দরকার নাই। একটি জ্ঞান দেবো আমি, আমার মোবাইল নাম্বার দিতে চাইছিলাম জাফর ইকবাল স্যার দিতে দেয় নাই।’

লাইভে তিনি আরও বলেন, ‘আমার লেখা বই আমার নাম হয় না, ওনার নামে হয়, এটা কখনোই ভালো কাজ হতে পারে না। এটা কুর্কীতির শামিল। জাফর ইকবাল স্যারকে আমি অনেকবার অনেক কথা বলছি, সেটার ডকুমেন্ট আমার কাছে আছে। আমি জাফর ইকবাল স্যারের সঙ্গে যেকোনো সময়, যেকোনো জায়গায় ডিবেট (বিতর্ক) দিতে রাজি আছি। আপনারা ওনাকে জিজ্ঞাসা করেন আমি এ কথাগুলো ওনাকে বলেছি কি না।’

এর আগে ২০২৩ সালে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের আলোকে লেখা সপ্তম শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ বইয়ের একটি অংশে ন্যাশনাল জিওগ্রাফিক এডুকেশনাল সাইট থেকে নিয়ে হুবহু অনুবাদ করে ব্যবহার করার যে অভিযোগ উঠেছিলো জাফর ইকবালের বিরুদ্ধে। সেসময় তা সত্য বলে স্বীকার করে নিয়েছেন বইটির রচনা ও সম্পাদনার সঙ্গে যুক্ত থাকা অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.