এইমাত্র পাওয়া

প্রধান শিক্ষকের মাথায় দায়ের কোপ, রডের পিটুনি

লক্ষ্মীপুরঃ জেলায় শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম জহির উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ছৈয়দ আহাম্মেদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা তার মাথায় কুপিয়ে জখমসহ শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক (ডা. আনোয়ার হোসেন) জানান, তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এদিকে ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

আহত শিক্ষকের ছেলে মো. রুপম জানান, বৃহস্পতিবার সকালে তার বাবা তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ছৈয়দ আহাম্মেদ মাস্টারের বাড়িতে যান। এ সময় সন্ত্রাসীরা তাকে প্রাণে হত্যার চেষ্টায় তার মাথায় এলোপাতাড়ি লোহার রড দিয়ে আঘাত করেন। পরে দুর্বৃত্তের একজন তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় তার মাথা ফেটে যায়। মুহূর্তে তিনি কয়েকবার বমি করেন। পরে স্থানীয়রা তার বাবাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন।

এদিকে ঘটনার পর জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা জানান, ঈদের ছুটিতে শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম জহির উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ হামলা ও শিক্ষকের গায়ে মারধরে ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারসহ বিচার দাবি জানান।

সদর থানার ওসি মোসলে উদ্দিন জানান, এ ঘটনায় এজাহার পেয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। বিষয়টি আইনি ব্যবস্থা প্রক্রিয়ধীন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.