এইমাত্র পাওয়া

গাইবান্ধায় বেসরকারি স্কুলমুখী হচ্ছে শিক্ষার্থীরা

গাইবান্ধাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছেড়ে বেসরকারি স্কুলমুখী হচ্ছে শিক্ষার্থীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষার অভাব ও বইয়ের বাইরে কোন শিক্ষা না থাকায় অভিভাবকরা তাদের সন্তানকে বেসরকারি স্কুলমুখী করাচ্ছেন।

গাইবান্ধা শহরের মধ্যে পাড়ার ‘জ্ঞানের আলো’ বিদ্যাপীঠে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৮০০ শিক্ষার্থী লেখাপড়া করছে। প্রত্যেকটি শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ।

এদিকে একই এলাকার কেএন রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র একেবারেই উল্টো। বিদ্যালয়টিতে খাতা কলমে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬৮ জন শিক্ষার্থীকে ভর্তি দেখানো হলেও বিদ্যালয়ে উপস্থিত পাওয়া যায় মাত্র ১৫ জন শিক্ষার্থীকে। প্রথম ও ২য় শ্রেণিতে একজন করে শিক্ষার্থী ক্লাস করছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন স্কুলের এ চিত্র এখন জেলার শহর ও গ্রামাঞ্চলের অধিকাংশ এলাকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকল সুযোগ সুবিধা, প্রশিক্ষিত শিক্ষক, বিদ্যালয়মুখী করতে উপবৃত্তিসহ বিভিন্ন সুবিধা দেয়া হলেও শিক্ষার্থীরা কিন্ডার গার্ডেন মুখী হচ্ছে। ফলে সরকারি বিদ্যালয়গুলোতে কমে যাচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতির হার। সরকারি বেশিরভাগ স্কুলগুলোতেই শিক্ষার্থীর সংখ্যা প্রতি বছর বাড়ছে না বরং কমছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার্থীদের পড়ালেখা করানোর চাহিদার অভাব, কারিকুলামের বাইরে কোন শিক্ষা না থাকাকে দায়ী করে অভিভাবকরা জানান, কিন্ডার গার্ডেন ও বেসরকারি স্কুলে মানসম্মত শিক্ষা ও চাহিদা অনুযায়ী পড়ালেখা হওয়া, শিক্ষকদের জবাবদিহিতা থাকায় তারা তাদের সন্তানকে বেসরকারি স্কুলমুখী করাচ্ছেন।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনুর রশিদ অভিযোগ স্বীকার করে জানান, সামাজিক কারণে ও বেসরকারি বিদ্যালয়গুলোর চটকদারী বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অভিভাবকরা তাদের সন্তানকে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন। এসব বিদ্যালয়ের পড়ালেখার চাপ শিশুদের জন্য অনেক ক্ষতিকারক বলেও দাবি করেন তিনি।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় এক হাজার ৪৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর কিন্ডার গার্ডেন স্কুল আছে ১৯৬টি বাস্তবে যা কয়েকগুণ বেশি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৪/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.