ঢাকাঃ পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলবে। তবে সর্বোচ্চ গতিসীমা থাকবে ৬০ কিলোমিটার।
মঙ্গলবার (১৮ এপ্রিল) এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলবে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের গতি হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে জরিমানা করা হবে এবং প্রয়োজনে আবারও বন্ধ করে দেওয়া হবে এ সুবিধা।
গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার।
ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
