ঢাকাঃ চার সচিব পদে রদবদল আনা হয়েছে। এ ছাড়া এক অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতির পর তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
