সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, রংপুর অঞ্চলঃ বৈশাখে মাসে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের সর্বশেষ জেলা হিমালয়ের পাদদেশ নীলফামারী সড়ক, মাঠ, জনপদ ২ ঘন্টা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। এ সময় দূর পাল্লার গাড়ি গুল হেডলাইট জ্বালিয়ে সড়কে চলতে দেখা গেছে ।

কুয়াশাচ্ছন্ন হলেও গত কয়েক দিন থেকে গরম অপেক্ষাকৃত বেশি অনুভূত হচ্ছে যা স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করেছে আজ (১৮ এপ্রিল মঙ্গলবার ভোর ৫ টা থেকে সকাল ৭টা পর্যন্ত নীলফামারীর সড়ক মহাসড়ক গুল ঢেকে ছিল ঘন কুয়াশায়। পরে আস্তে আস্তে কুয়াশা কেটে যায়। কুয়াশা থাকলেও কমেনি গরম।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে গত কাল ( সোমবার ১৭ এপ্রিল) দুপুর ২ টার পরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯.৩ ডিগ্রী সেলসিয়াস আর ডিমলায় ছিল ৩৬.৯ ডিগ্রী সেলসিয়াস।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
