নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ফেসবুকের ‘ফান পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অজুহাত’ অজুহাত উল্লেখ করে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কবি সেলিনা আক্তার শেলীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান মহিলা সংগঠনটিরকেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দিলরুবা নূরী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, সেলিনা আক্তার শেলী চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও একজন কবি। ফেসবুকে একটি ফান পোস্টের অজুহাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে। ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট এর অধীনে মামলা করা হতে পারে বলে হুশিয়ারি জানিয়েছে। তার পোস্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে উল্লেখ করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ফান পোস্টকে কেন্দ্র করে এহেন সিদ্ধান্ত কর্তৃপক্ষের স্বৈরাচারী ও অগণতান্ত্রিক চরিত্রের প্রকাশ। সারাদেশে মানুষ মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করছে, আর একজন কবি ও শিক্ষককে মতপ্রকাশের জন্য বরখাস্ত করা হচ্ছে। সরকারের স্বৈরাচারী মনোভাব এহেন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রভাব তৈরি করেছে। অবিলম্বে নেতৃবৃন্দ শিক্ষক সেলিনা আক্তার শেলীর বরখাস্তের সিদ্ধান্ত বাতিল করে তাকে স্বপদে বহাল করার দাবি জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
