এইমাত্র পাওয়া

১৩ দিনের ঈদ ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

মোঃ রিয়াজুল ইসলাম, জেলা প্রতিবেদক, পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩ দিনের ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে।

পবিত্র জুমাতুল বিদা, শব-ই কদর, ঈদ-উল-ফিতর ও মহান মে দিবস উপলক্ষে ১৮ এপ্রিল (সোমবার) থেকে আগামী ১ মে(সোমবার) পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ক্লাসসহ সকল শিক্ষা ও প্রশাসনিক বিভাগসমূহের অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়াও ১৪ ও ১৫ এপ্রিল শুক্রবার ও শনিবার এবং ১৬ ও ১৭ এপ্রিল ক্লাস ছুটি হওয়ায় যথারীতি ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ ছিলো। তবে এ সময় জরুরি সেবাসমূহ চালু থাকবে এবং রোস্টার ভিত্তিতে ১জন কর্মকর্তা ও ১জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রভোস্ট কাউন্সিলের সুপারিশক্রমে ১৬ এপ্রিল সকাল ১০টা হতে ৩০ এপ্রিল পর্যন্ত সকল আবাসিক হলসমূহ বন্ধ থাকার এবং ১ মে সকাল ৬টা হতে আবাসিক হলসমূহ খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বন্ধকালীন সময়ে শিক্ষার্থীদের হলে অবস্থান না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৪/২০২৩         

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.