এইমাত্র পাওয়া

রাজাপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ক আলোচনা সভা

মেহেদী হাসান তানজীল, রাজাপুর থেকে।।
রাজাপুর উপজেলার পূর্ব পুটিয়াখালী দারুচ্ছালাম ফাযিল (ডিগ্রি) মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ক শীর্ষক আলোচনা সভাও জাতির শ্রেষ্ঠ সন্তান রণাঙ্গনের মুক্তিযোদ্ধাগণের স্মৃতিচারণমূলক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

বৃহ¯পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসার হলরুমে অধ্যক্ষ মাওলানা মুস্তাকিম বিল্লাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রফেসর আবুল হোসেন ফরাজী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহ আলম নান্নু, মুক্তিযোদ্ধা মীর আব্দুল আজিজ, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রুস্তুম আলী হাওলাদার ও প্রয়াত মুক্তিযোদ্ধা সন্তান মোঃ সোহেল রানা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাদরাসার বাংলা প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মকবুল হোসাইন, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মুস্তাফিজুর রহমান, প্রভাষক শাহিনুজ্জামান মোল্লা, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ আবুল কাসেম, গণেশ চন্দ্র সানা ও সহকারী শিক্ষক মাওলানা মোঃ সাইয়েদ আহমদ, মোঃ কামরুজ্জামান, মাওলানা মোঃ আবুবকর ছিদ্দিক, মোঃ মোহেববুল্লাহ, মোঃ নজরুল ইসলাম, মোসাঃ ফেরদৌসী আক্তার, আবদুর রহমান , মাওলানা আবদুস সালামসহ মাওলানা মোঃ শাহজাহান, মেহেদী হাসান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান গাজী প্রমূখ।

অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান রণাঙ্গনের মুক্তিযোদ্ধাগণের স্মৃতিচারণমূলক সাক্ষাৎকার ও পৃথক পৃথক প্রশ্নোত্তর পর্ব থেকে জাতির জনক শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন, সাংগঠনিক শক্তি, ৭ই মার্চের মহাকাব্যিক ভাষণ, নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতার যুদ্ধ ও জাতির জনকের আত্মত্যাগ স¤পর্কে ধারণা লাভ করেন ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.