এইমাত্র পাওয়া

বকশীগঞ্জের মেরুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠান

মাসুদ উল হাসান,জামালপুর প্রতিনিধি ।।
বকশীগঞ্জ উপজেলার ৩১ নং মেরুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক এম.শাহীন আল আমীন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেরুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রার্থী ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রবিন মাহমুদ কর্ণেল,মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,সাবেক ইউপি সদস্য নুর ইসলাম,সাবেক সভাপতি এম.এ ছাত্তার, হযরত আলী, মেরুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রার্থী মোহাম্মদ আলী প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে বাঘাডুবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিউল হাসান লাভলু,সাবেক ইউপি সদস্য সৈয়দ জামাল,মেরুরচর দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসার সভাপতি আবদুল জলিল মন্ডল,মেরুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আতিকুর রহমান,মামুন,নুরুন্নাহার,সেলিমা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.