এইমাত্র পাওয়া

যবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, যশোরঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ স্নাতকোত্তর শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের উপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে যবিপ্রবির পুষ্টি খাদ্য বিভাগের সাধারণ ছাত্রদের উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, যবিপ্রবির সিকিউরিটি সুপারভাইজার বাদল ও তার সন্ত্রাসী বাহিনী বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্র-শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। গত ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুষ্টি খাদ্য বিভাগের ছাত্রের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে ওই চক্র।

সমাবেশে বক্তরা অবিলম্বে বাদলসহ তার সন্ত্রাসী বাহিনীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৪/২০২৩        

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.