শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষকদের করণীয়

কে. এম. শামীম, জেলা সংবাদদাতা, টাংগাইলঃ জেলার  গোপালপুর উপজেলায় স্কুল, মাদ্রাসা এবং কলেজের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাতের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষক সমিতির গোপালপুর উপজেলা শাখা সভাপতি, জি.এম ফারুখের উপস্হাপনায় সভার কাজ শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গোপালপুর -ভূয়াপুর (টাংগাইল -২) আসনের জাতীয় সংসদ সদস্য,মো.ছোট মনির মত বিনিময়ে অংশ গ্রহন করেন অধ্যাপক আঃ মোমেন, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ গোপালপুর উপজেলা শাখা, অধ্যাপক জয়নুল আবেদীন সভাপতি, গোপালপুর প্রেস ক্লাব, উত্তর টাংগাইল সাংবাদিক ফোরামের সভাপতি, মো..রফিকুল ইসলাম সদস্য জেলা পরিষদ, মো.লুৎফর রহমান, ভার প্রাপ্ত অধ্যক্ষ, গোপালপুর আলিয়া মাদ্রাসা, আঃ মালেক, ভার প্রাপ্ত অধ্যক্ষ, মেহেরুন্নেছা মহিলা কলেজ, সহকারী অধ্যাপক, মো.ফারুক আহমেদ গোপাল পুর সরকারী কলেজ, মো বদিউজ্জামাল শিকদার প্রধান শিক্ষক ডুবাইল উচ্চ বিদ্যালয়, মো আতিকুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সূতী ভি এম সরকারি উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম তালুকদার, মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন জেলা সভাপতি ও শিক্ষাবার্তা’র জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক কে এম শামীম।

মো.শফিকুল ইসলাম শিক্ষক দের পূর্ণাঙ্গ উৎসব ভাতার বিষয়টি  সংসদ সদস্যকে সংসদে উপস্হাপনের অনুরোধ জানান।

সহকারী অধ্যাপক কে.এম.শামীম বলেন, প্রাথমিক ন্যায় ইবতেদায়ী শ্রেনীতে উপবৃত্তি, চালু করন, এবং মাধ্যমিকের ন্যায়, মাদ্রাসায় মেধাবী ছাত্র /ছাত্রীদের ট্যাব প্রদান।

গোপাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন বলেন, শিক্ষার মানোন্নয়নে ঘন ঘন ভিজিট এবং সারপ্রাইজ ভিজিটের বিকল্প নাই।

সকল প্রশ্নের উত্তর প্রদান করেন গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা।

অনুষ্ঠানের প্রধান অতিথি  সংসদ সদস্য  ছোট মনির বলেন, শিক্ষার মানোন্নয়ন করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন।

তিনি আরো বলেন, কোন ভাবেই যেন মাধক সেবী শিক্ষার্থী প্রতিষ্ঠানে থাকতে না পারে, অকৃতকার্য শিক্ষার্থী ফরম ফিলাপ যাতে না হয় সে দিকে প্রধান শিক্ষক দের অনুরোধ করেন।

তিনি আরো গোপালপুর, পরিস্কার পরিচ্ছন্ন প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ শিক্ষার্থীদের গোল্ড মেডেলের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

উপস্হিত সকল প্রতিষ্ঠান প্রধান ও সূধী জনদের তার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৪/২০২৩        

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.