এইমাত্র পাওয়া

১৪ জনকে চাকরি দেবে শিল্প মন্ত্রণালয়

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ শিল্প মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনে (এনপিও) ০৭টি পদে ১৪ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: শিল্প মন্ত্রণালয়

কার্যালয়ের নাম: ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)

পদের বিবরণ

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১৬ এপ্রিল ২০২৩ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ নং পদের জন্য ৩৩৪ টাকা, ২-৬ নং পদের জন্য ২২৩ টাকা, ৭ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১৬ এপ্রিল ২০২৩ তারিখ সকাল ০৯টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়: ১৬ মে ২০২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৪/২০২৩        

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.