নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহ্বান এবং ১৭ এপ্রিলের মধ্যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি বরাবর একটি আবেদনপত্রও দিয়েছে শিক্ষকরা।
শনিবার (১৫ এপ্রিল) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম. লুৎফর রহমান স্বাক্ষরিত এক আবেদন পত্রে এ দাবি জানানো হয়।
আবেদনপত্রে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত ০৬ এপ্রিল কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করার পর ০৯ দিন অতিবাহিত হলেও এবং আপনাকে (উপাচার্য) অনুরোধ করার পরেও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহ্বান করা হয়নি। ইউনিট ভর্তি কমিটিসমূহ ইতোমধ্যে সভা করে ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে বেশ কিছু সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটির অনুমোদন প্রয়োজন। অদ্যাবধি কেন্দ্রীয় ভর্তি কমিটির কোন সভা অনুষ্ঠিত না হওয়ায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং ভর্তি পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে না।
আবেদনপত্রে আগামী ১৬ এপ্রিলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা করে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে আগামী ১৭ এপ্রিলের মধ্যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য উপাচার্যকে বিনীত অনুরোধ করা হয়।
Reneta June
ভর্তি বিলম্ব ও সেশনজটের শঙ্কা দেখিয়ে বলা হয়, ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে অহেতুক বিলম্ব এবং প্রচণ্ড সেশনজটের আশঙ্কা তৈরি হচ্ছে যা অপ্রত্যাশিত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং অগ্রগতির পথে অন্তরায়। ঈদের ছুটির পূর্বে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে নানা জটিলতা সৃষ্টি হতে পারে যা কোনভাবেই আমাদের কারোই কাম্য হতে পারে না।
গত ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৬৫ তম একাডেমিক কাউন্সিল সভায় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ওইদিন উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও সব ডিন নিয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হয়। এরপর ১০ এপ্রিল ইউনিট ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

