এইমাত্র পাওয়া

যমুনায় নিখোঁজ কলেজছাত্রের লাশ মিলল

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঃ জেলার যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র শিশিরের (১৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতাউর রহমান।

গতকাল শুক্রবার রাতে সিরাজগঞ্জে যমুনা নদীর ৩ নম্বর ক্রস বাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্র শিশির সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার আলম শেখের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, গত শুক্রবার দুপুরে কলেজছাত্র শিশির বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যান। তাঁরা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তুলছিলেন। এ সময় শিশির গভীর পানিতে তলিয়ে যান। রাতে রাজশাহী থেকে ডুবুরি দল এসে শিশিরের মরদেহ উদ্ধার করে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৪/২০২৩        

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.