বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে তরুণীর অবস্থান

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ জেলার কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রাথমিকের এক স্কুল শিক্ষকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান করছেন এক তরুণী।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে অবস্থান নেন তিনি। এরপর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।

অভিযোগ উঠেছে, প্রায় এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে ঝালকাঠি সদর উপজেলার ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় ওই শিক্ষকের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে শিক্ষক বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী বাড়িতে অবস্থান নেন।

তরুণীর দাবি, তারা দুজনই এলএলবিতে একই ব্যাচে অধ্যয়নরত। বিয়ের আশ্বাসে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে। পরে তাকে বিয়ের জন্য বলি। কিন্তু টালবাহানা করলে আমি তাদের বাড়িতে অবস্থান নিয়েছি। পর আমাকে ফোন দিয়ে বরিশাল যেতে বলে। আমি তার কথায় রাজি হইনি। আমাকে মেনে না নিলে আত্মহত্যা করবো।

ওই শিক্ষকের বাবার দাবি, এই মেয়ে আমাদের বাড়িতে আসার পরই আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। এই মেয়েকে নিয়ে আমরা সমস্যায় পড়ছি।

কলাপাড়া থানার ওসি জসিম বলেন, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৪/২০২৩        

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.