নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঃ যমুনা নদীতে গোসল করতে নেমে শিশির (১৬) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। সে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার আলম শেখের ছেলে।
শুক্রবার দুপুরে যমুনা নদীর ক্রসবাঁধ-৩ (চায় না বাঁধ) এলাকায় গোসল করতে নেমে শিশির নিখোঁজ হয়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, দুপুর সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে নিয়ে যমুনা নদীতে গোসল করতে যায় শিশির। একপর্যায়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাজশাহীতে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
