এইমাত্র পাওয়া

নলছিটিতে মাধ্যমিক শিক্ষক ফোরামের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির নলছিটিতে মাধ্যমিক শিক্ষক ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলার গার্লস স্কুল মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের আগে মোনাজাতে দেশ ও মাধ্যমিক শিক্ষক ফোরামের উত্তরোত্তর সমৃদ্ধিসহ সকলের শান্তি কামনা করা হয়।

এ সময় সংগঠনের উপদেষ্টা নলছিটি গার্লস স্কুলের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি একরামুল করিম মিঠু, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক কামাল উদ্দিন তালুকদার, মাধ্যমিক শিক্ষক ফোরামের সভাপতি বিন-ই-আমিন, সহ-সভাপতি ফোরকান মাহমুদ, বেল্লাল হোসেন, আজমল হোসেন, হানিফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম মাছুম, কোষাধ্যক্ষ মো. জাফর ইকবাল, প্রচার সম্পাদক মিলন গাজী, ক্রীড়া সম্পাদক তারেক আহমেদ খান এবং সহ-ধর্ম সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.