নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াত করে দেশের সকল মাদ্রাসায় বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে দেশের সকল সরকারি-বেসরকারি মাদরাসায় এই নির্দেশনা পালন করতে বলা হয়।
নির্দেশনায় বলা হয়, মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। আদেশটি সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের পাঠানো হয়েছে। এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) জাকির হোসাইন বলেন, নতুন বছর যেন ভালো কাটে, এজন্য দেশ ও জনগণের জন্য দোয়া করতে বলা হয়েছে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের।
এর আগে, গত ৩ এপ্রিল সব মাদ্রাসায় বাংলা নববর্ষ উদযাপনে র্যালি আয়োজনের নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। সে আদেশটি গত ৯ এপ্রিল সব মাদ্রাসায় পাঠানো হয়। পরে এ নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছিল ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
