নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং রাতের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, আজ সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আদ্রতা ছিল ২৩ শতাংশ। ঢাকায় গত ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৪০ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
