শিক্ষার্থীদের নিয়ে বাংলা নববর্ষের সকালে র‍্যালি আবশ্যক: মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর সব মাধ্যমিক স্কুল ও কলেজে পহেলা বৈশাখের দিন জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে।

বুধবার মাউশি পরিচালক অধ্যাপক শাহেদুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে যথাযথ গুরুত্ব দিয়ে নববর্ষ উদযাপনের বিষয়ে মঙ্গলবার সব স্কুল ও কলেজে এ-সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে।

মাউশি বলছে, নববর্ষে উদযাপনের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে নববর্ষের সকালে আবশ্যিকভাবে র‍্যালি করতে হবে। এ ছাড়া সুবিধাজনক সময়ে নতুন কারিকুলামের সঙ্গে সমন্বয় করে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘বৈচিত্র্যে ভরা বৈশাখ’ বিষয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।

আগামী শুক্রবার পহেলা বৈশাখ। প্রতিবছর এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.