এইমাত্র পাওয়া

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না রাবি শিক্ষার্থীর

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ টাকার অভাবে থেমে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের ২৯তম ব্যাচের সাবেক ছাত্র মো. মনিরুজ্জামানের চিকিৎসা কার্যক্রম। তার হার্টে ব্লক ধরা পড়েছে; দুটি রিং বসাতে হবে বলে জানিয়েছে ডাক্তার। চিকিৎসার জন্য প্রয়োজন দুই লক্ষাধিক টাকা। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) ভর্তি আছেন।

মনিরুজ্জামান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের মৃত দলিল উদ্দিন সরকারের সন্তান। তিনি ঝালকাঠির তারাবুনিয়া রামবাদক মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

বাঁচার আকুতি জানিয়ে মনিরুজ্জামান বলেন, ‘আমি গত ২ মাস ধরে অসুস্থ। হার্ট অ্যাটাক হয়েছে। ধরা পড়েছে ব্লক। ডাক্তার বলেছেন হার্টে দুটি রিং বসাতে হবে। খরচ হবে দুই লাখ টাকারও বেশি। এই বিপুল পরিমাণ টাকা আমার একার পক্ষে জোগাড় করা কিছুতেই সম্ভব নয়। আমি বাঁচতে চাই।’

তিনি বলেন, ‘আমার ঘরে ২টা বাচ্চা আছে। আমার স্ত্রী ও আমার মা অসুস্থ। মায়ের বয়স ৭৮ বছর হয়েছে। বাবা বেঁচে নেই। আমার কিছু হয়ে গেলে তাদের দেখার কেউ থাকবে না। আপনাদের সকলের সহযোগিতা আমার জীবন বাঁচাতে পারে। তাই বিনীত অনুরোধ করছি যেন সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দেন।’

তাছাড়া ইতোমধ্যেই মনিরের সহায়তায় তার বন্ধুরাও এগিয়ে এসেছেন। তারা জানান, ২৯তম ব্যাচের পক্ষ থেকে আমরা যার যার অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করছি। আমরা প্রতিনিয়ত ব্যক্তিগতভাবে কত মানুষকেই তো দান করে থাকি আবার অনেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। আমাদের সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি প্রাণ। তাই সবাইকে অনুরোধ জানাচ্ছি সহায়তার জন্য।

সহযোগিতা পাঠাতে বা যোগাযোগ করতে পারবেন এই নম্বরে- বিকাশ ও নগদ: ০১৭১২০২১৯৩৪ রকেট: ০১৭১২০২১৯৩৪৪

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.