শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শ্রেণিকক্ষের মধ্যে শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ বাধিয়ে দেন এক শিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি স্কুলে এ ঘটনা ঘটে। নিউ ইয়র্ক পোস্টের খবর দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
অ্যাঞ্জেল ফুটম্যান নামের ওই শিক্ষক তার বসার আসনে বসে শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের দৃশ্য দেখছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের এ ঘটনা রেকর্ড করতে নিষেধ করেন।
তবে ২৩ বছর বয়সী ওই শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধিয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। স্কুল কর্তৃপক্ষ তার এ কথা বিশ্বাস করেনি।
এ ঘটনার শুক্রবার তাকে গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার জন্য আগামী মাসে তার বিচার করা হতে পারে। আদালতের রায়ে এ কথা বলা হয়েছে।
এ কাণ্ডে ওই স্কুল শিক্ষকের নাম ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে মাইমি হেরাল্ড জানিয়েছে।
এর আগে শিক্ষার্থীরা স্কুল প্রশাসের কাছে ওই শিক্ষকের নামে অভিযোগ জানায়, যেখানে বলা হয় তিনি শ্রেণিকক্ষের মধ্যে গোপন বক্সিং রিং তৈরি করেছেন।
শিক্ষার্থীরা পুলিশকে জানায়, বক্সিং করার জন্য ৩০ সেকেন্ডের মধ্যে ৪টি রুলস অনুসরণ করতে বলা হত।
তবে শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, ভিডিও ফুটেজে ওই শিক্ষককে শ্রেণিকক্ষে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া স্কুলের তিনজন প্রশাসন শিক্ষকের নামে আনিত অভিযোগের সত্যতা পেয়েছে।
তবে ওই শিক্ষক পুলিশ কাছে জানায়, তিনি শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ বাধিয়ে দেন নি। বরং তিনি শিক্ষার্থীদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করছিলেন।
যদি শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণ হয় তাহলে এ ঘটনায় ওই শিক্ষকের এক বছরের জেল হতে পারে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
