নিউজ ডেস্ক।।
ঈদুল ফিতরের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে যুক্ত হওয়া ২০ এপ্রিলের ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এর আগে সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিপরিষদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে এক দিনের ছুটির বিষয়টি অনুমোদন করেন।
২০ এপ্রিল ছুটির কারণে এবার ঈদে টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। রোজা ২৯টি ধরে এই ছুটির হিসাব করা হয়েছে। তবে রোজা ৩০টি পূর্ণ হলে ছুটি আরও এক দিন বেড়ে ছয় দিন হবে।
চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২২ এপ্রিল শনিবার দেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এক্ষেত্রে ঈদে তিন দিনের সরকারি ছুটির দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল, নির্বাহী আদেশে যেদিন ছুটি ঘোষণা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
