নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের আরো ৩৩ জন শিক্ষক-কর্মচারীকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২৪ জন শিক্ষক ও ৯ জন কর্মচারী রয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের অ্যাডহক নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার এ প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।
জানা গেছে, সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ২০১৮ খ্রিষ্টাব্দে ২৮ মে সরকারি করা হয়েছিলো। প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখ থেকে শিক্ষক কর্মচারীদের অ্যাডহক নিয়োগ দেয়া হয়েছে। এ প্রতিষ্ঠানে অ্যাডহক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ‘জাতীয়করণকৃত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) আত্তীকরণ বিধিমালা ১৯৮৩ (সংশোধনী ১৯৯৪ ও ১৯৯৫)’ অনুসারে নিয়োগ দেয়া হয়েছে।
জানা গেছে, আদেশ জারির তারিখ থেকে অ্যাডহক নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিও বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আত্তীকৃতরা অন্যত্র বদলি হতে পারবেন না বলেও বলা হয়েছে প্রজ্ঞাপনে। অ্যাডহক নিয়োগপ্রাপ্তদের সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রচলিত রীতি অনুযায়ী এসব শিক্ষক-কর্মচারীর চাকরি নিয়মিত ও স্থায়ীকরণ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

বিস্তারিত তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
