এইমাত্র পাওয়া

বাউবির ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৭০.১৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২০ সালের বিএ ও বিএসএস পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিকসহ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। ফলাফল অনুযায়ী, এ বছর পাসের হার ৭০ দশমিক ১৯ শতাংশ। চূড়ান্ত পরীক্ষায় ৪৫ হাজার ২৬২ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৩১ হাজার ৭৬৯ জন।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম. মেজবাহ উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে একজন এ মাইনাস, ১৭৩ জন বি প্লাস, ২ হাজার ৬৭৭ জন বি, ৯ হাজার ৪৮১ জন বি মাইনাস, ১১ হাজার ৭৭৯ জন সি প্লাস, ৬ হাজার ৬২৭ জন সি এবং ১ হাজার ৩১ জন সি মাইনাস গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৯৫০ ছাত্র এবং ১৩ হাজার ৮১৯ ছাত্রী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.