নিজস্ব প্রতিবেদক, বান্দরবানঃ জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যেগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বান্দরবান অরুন সারকী টাউন হল অডিটরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন।
এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা (উপ-সচিব) মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো.ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আবছার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ সরকারী উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে খুবই আন্তরিক এবং সরকারের সদিচ্ছার কারণেই পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।
এসময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন আর তারই কারণে আজ এই বোর্ডের মাধ্যমে প্রতিবছর অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পাচ্ছে আর উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান জেলার সাত উপজেলা থেকে নির্বাচিত ৭২৫জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির অর্থ হাতে তুলে দেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
