শিক্ষাবার্তা ডেস্ক।।
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পরীক্ষা নেওয়ার আগে যত ধরনের প্রস্তুতি আছে, তার সবই করছে এনটিআরসিএ। এখন সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়াই উদেশ্য প্রতিষ্ঠানটির।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এনামুল কাদের খান বলেন, ‘আগামী ৫ মে এবং কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা ৬ মে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা ভালোভাবে নেওয়ার জন্য যত ধরনের চেষ্টা আছে, সবই করা হবে। এ পরীক্ষা নেওয়াই এখন আমাদের অন্যতম অগ্রাধিকার।’
সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশনারি পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য ১৭তম শিক্ষক নিবন্ধনের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। গত ২৩ মার্চ এনটিআরসিএ ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।
এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল ও স্কুল-২ পর্যায়ের লিখিত পরীক্ষা আগামী ৫ মে এবং কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা ৬ মে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১ লাখ ৫১ হাজার ৪৩৬ প্রার্থীকে ঐচ্ছিক বিষয়ে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আগামী ৫ মে এবং কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা ৬ মে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা ভালোভাবে নেওয়ার জন্য যত ধরনের চেষ্টা আছে, সবই করা হবে। এ পরীক্ষা নেওয়াই এখন আমাদের অন্যতম অগ্রাধিকার।
মো. এনামুল কাদের খান, এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ১৭তম শিক্ষক নিবন্ধনের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষাসংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএর ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।
এনটিআরসিএর অধীন ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০-এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ২২ ফেব্রুয়ারি এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট উত্তীর্ণ হন ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন ও কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন। পরীক্ষায় পাসের হার ছিল ২৪ দশমিক ৮৯।
২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এনটিআরসিএর অধীন গত ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১ লাখ ৫১ হাজার ৪৩৬ প্রার্থীকে ঐচ্ছিক বিষয়ে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০ হাজার ১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী ৩ লাখ ২ হাজার ৪২২ জন ও কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ১৫ হাজার ৮৭৯ জন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
