নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঃ সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে রবিন হাসান রকিকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার (১০ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, কমিটিতে পদ দেওয়ার কথা বলে কলেজছাত্রীর সাথে অশ্লীল চ্যাট করেন এবং তা ফেসবুকে ছেড়ে দেন। এ ছাড়া বিভিন্ন সময় দলীয় নেতৃবৃন্দকে মারধর ও রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোটের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, ও রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের ওপর হামলা চালান রকি।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতির বহিষ্কারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি, সাধারণ সম্পাদকের বিষয়টি এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন্দ্রের সাথে আলোচনা করে জানাবো।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেন, সভাপতি কে বহিষ্কার করা হয়েছে, সাধারণ সম্পাদক কেও বহিষ্কার করা হোক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
