নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদনপ্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আবারও বেসরকারি মেডিকেলে আবেদনের ক্ষেত্রে ফি নেওয়া হবে। তাই শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, এ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রায় ৪৯ হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্য থেকে চিকিৎসা শিক্ষা অধিদপ্তর থেকে ৩৫ হাজার মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু এ আবেদনে আবারও ১ হাজার টাকা করে ফি নেওয়ায় শিক্ষার্থীরা অসন্তুষ্ট।
এরই মধ্যে পুরো আবেদনপ্রক্রিয়া নিয়ে সবচেয়ে বেশি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা বলছেন, আবেদনের অটোমেশন প্রক্রিয়ার বিষয়টি পরিষ্কার নয়। যেমন কোনো বেসরকারি মেডিকেল কলেজে ১৫০ আসনের বিপরীতে যদি ২ হাজার শিক্ষার্থী আবেদন করেন, তাহলে বাকি ১ হাজার ৮৫০ জন শিক্ষার্থীর কী হবে? এটা স্পষ্ট নয়। কিংবা কলেজগুলো গ্রেডভিত্তিকও করা হয়নি। যেমন এ গ্রেডের প্রথম পছন্দের কোনো কলেজে কেউ না এলে একই গ্রেডের দ্বিতীয় পছন্দের কলেজে ভর্তি হবে, এমন ঘোষণা বা ভিন্ন নতুন কোনো পদ্ধতির কথা জানানো হয়নি। এ ছাড়া ভর্তির ক্ষেত্রে চিকিৎসা শিক্ষা অধিদপ্তর থেকে নতুন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলেও এ নিয়ে নীতিমালা করা হয়নি।
সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, সরকার এ সমস্যা সমাধানে আন্তরিক হবে। ভর্তির ক্ষেত্রে আবার আগের নিয়ম বহাল রাখা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
