নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ দিনের ছুটি পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ ড. সৈয়দা নুসরাত জাহান।
তিনি বলেন, প্রাধ্যক্ষ পরিষদের সভায় ছুটিতে হল খোলা রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গত বছরের মত এবারও ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল খোলা থাকবে।
উল্লেখ্য, পবিত্র শব-ই-কদর, মে দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ১৫ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মাঝের শুক্র-শনি ছুটিসহ আগামী ১৪ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
