নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঃ জেলার সদর উপজেলার সয়দাবাদ গাছাবাড়ী সরকারী প্রাথমিক স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অপর সদস্যরা হলেন, বেলকুচি উপজেলার সহকারী শিক্ষা অফিসার আমিনুল ইসলাম ও কামারখন্দ উপজেলার সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম। এ কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই এ কমিটি ঘটনার তদন্ত কাজ শুরু করছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মুন এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত স্কুলের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে স্কুল ম্যানেজিং কমিটির (এস.এম.সি) নারী সভাপতিকে যৌন হয়রানির অভিযোগ করা হয়েছে। এছাড়াও তার ব্রিুদ্ধে ওই স্কুলের স্লীপের টাকা আতœসাৎ, ছাত্রীর স্পর্শকাতর ¯া’নে হাত দেয়া, ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে খারাপ আচারন, সহকারী শিক্ষকদের গালি গালাজ করা ও শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর কথা বলে টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে।
এ সব অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্প্রতিবার ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত কমিটির প্রধান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি পত্র পেয়েছি এবং তদন্ত কাজ শুরু হচ্ছে। তদন্ত শেষে ওই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত ওই শিক্ষক কোন কথা বলতে রাজি হননি। ওই স্কুল ম্যানেজিং কমিটির নারী সভাপতি সাংবাদিকদের বলেন, নিজেও একজন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। তার বিরুদ্ধে কোন মিথ্যা অভিযোগ করা হয়নি। গঠিত কমিটির তদন্তে সত্য বেরিয়ে আসবে বলে তিনি দাবি করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
