এইমাত্র পাওয়া

পটুয়াখালীতে ৯ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ রিয়াজুল ইসলাম, জেলা প্রতিবেদক, পটুয়াখালীঃ জেলার বাউফলে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যার কারন জানা যায়নি।

রবিবার(৯মার্চ) সকালে মদনপুরা ইউনিয়নের পশ্চিম মদনপুরা গ্রামের দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থী মীম আক্তার (১৩) উপজেলার ৮নং মদনপুরা ইউনিয়নের পশ্চিম মদনপুরা গ্রামের শহিদুল দেওয়ানের মেয়ে। সে সোনামুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

হাউমাউ করে কান্না করে ওই শিক্ষার্থীর মা বলেন, বাসায় আমি আর আমার মেয়ে থাকতাম। আমার মেয়ে সকাল বেলা ঘুম থেকে উঠে বলে তার কিছু ভালো লাগছে না। চোখে ঝাপসা দেখছি৷ এরপরে আমি ওর সাথে কিছুক্ষণ গল্প করি। আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে আমি বিকাশের টাকা উত্তোলনের জন্য বাজারে যাই। বাসায় ফিরে দেখি দরজা আটকানো। প্রথমে ভেবেছিলাম আমার মেয়ে কোরআন শরিফ পড়ছে। আমি বিকল্প উপায়ে রুমে ঢুকতেই দেখি আমার মেয়ে একটি চঙ্গার(মই) সাথে ঝুলছে এবং তার গলায় ওড়না জড়ানো। এরপর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীরা জানান, মীম খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলো। ওর সাথে কারো ঝগড়া বিবাদ ছিলো না। কেনো সে আত্মহত্যার সিদ্ধান্ত নিলো, বিষয়টা কেউ বুঝতে পারছি না।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটি এম আরিচুল হক শিক্ষা বার্তাকে বলেন, এটি একটি অপমৃত্যুর ঘটনা। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। তদন্ত চলমান রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৩       

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.