লালমনিরহাটে ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে পাঠদানের সময় স্ট্রোক করে জিয়াউল হক নয়ন (৪৮) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্কুল চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

মৃত শিক্ষক জিয়াউল হক নয়ন লালমনিরহাট সদর হাসপাতাল এলাকার বাসিন্দা। তিনি সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তিস্তা চরাঞ্চলের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) পদে কর্মরত ছিলেন।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী বলেন, প্রতিদিনের মতো সকালে ক্লাসে পাঠদান করছিলেন শিক্ষক জিয়াউল হক নয়ন। এ সময় হঠাৎ স্ট্রোক করে অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে ভ্যানে লালমনিরহাট সদর হাসপাতালে নিচ্ছিলেন।

সেখানে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে সদর হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করলে মরদেহ বাসায় নেয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.