এইমাত্র পাওয়া

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সভাপতিকে যৌন হয়রানীর অভিযোগ: তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঃ জেলার সদর উপজেলার সয়দাবাদ গাছাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এস.এম.সি) সভাপতিকে (নারী) যৌন হয়রানী ও বিদ্যালয়ের স্লীপের টাকা কাজ না করে পুরাতন কাজ দেখিয়ে বিল আত্মসাতে অভিযোগ উঠেছে।

এবিষয়ে এস.এম.সি কমিটির সভাপতি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা অফিসার গত ৬ এপ্রিল তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা (আহবায়ক), বেলকুচি উপজেলার সহকারী শিক্ষা অফিসার আমিনুল ইসলাম (সদস্য) ও কামারখন্দ উপজেলার সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম (সদস্য)।

তদন্ত কমিটির আহবায়ক নাইয়ার সুলতানা বলেন, গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) এসংক্রান্ত একটি পত্র পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারবো।

লিখিত অভিযোগে শিক্ষক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে ৬টি অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে তিনি বিদ্যালয়ে যোগদানের পর থেকে স্লীপের টাকা আত্মসাৎ করে আসছেন। পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর গায়ে খারাপ উদ্যেশ্যে স্পর্শকাতর স্থনে হাত দেয়ায় এলাকায় উত্তেজনা শুরু হলে তাকে পারপিট করে বিষয়টি ধামাচাপা দেয়া হয়। ম্যানেজিং কমিটির সভাপতিকে স্লীপ ভাউচারে স্বাক্ষরের কথা বলে মোবাইলে কুপ্রস্তাব দেয়া। ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে খারাপ আচারন করা। বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সাথে খারাপ ভাষায় গালি গালাজ করা ও ছাত্র-ছাত্রীর প্রাইভেট পড়ার কথা বলে টাকা উত্তোলক করার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়টি মানবিক দৃষ্টিকোন থেকে তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের আবেদন করা হয়েছে। এবিষয়ে শিক্ষক শাহাদাৎ হোসেনে মোবাইলে কথা বলতে রাজি হননি।

ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, আমি নিজেও একজন উচ্চ বিলিকা বিদ্যালয়ের শিক্ষিকা। পাশ্ববর্তী একটি স্কুলে শিক্ষকতা করি। আমার অভিযোগটি সত্য। আমি কোন মিথ্যা অভিযোগ করিনি। বিষয়টি তদন্ত করলে সত্য রেবিয়ে আসবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.