এইমাত্র পাওয়া

নীতিমালায় অসঙ্গতি দূর করে বিএম শাখার শিক্ষকদের এমপিওভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ কারীগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি(বিএম) শাখায় এমপিও নীতিমালার ও জনবল কাঠামোর অসামঞ্জস্যতা দূর করে আব্যশিক বিষয় হিসেবে পাঠদান কারী হিসাব বিজ্ঞান ও কম্পিউটারের এমপিও বঞ্চিত শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানিয়েছেন নন এমপিও আব্যশিক শিক্ষক আ্যসোসিয়েশন।

বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তিন ধরনের এমপিও নীতিমালা ও পৃথক জনবল কাঠামো প্রণীত রয়েছে। এর ফলে শিক্ষকরা বিভিন্ন সমস্যায় থাকায় প্রায়শই ঐসব অসামঞ্জস্যতা দূরীকরণের জন্য অসন্তোষ এবং আন্দোলন করছেন। তাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রণীত এমপি নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আগামীকাল রবিবার বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশোধনীতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এইচএসসি (বিএম)শাখায় আব্যশিক হিসেবে নিয়োগপ্রাপ্ত ও পাঠদানকারী হিসাব বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষকদের জনবল কাঠামোয় অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির দাবি করেছেন এমপিও বঞ্চিত শিক্ষকরা।

খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম)শাখা চালু আছে,যা এইচএসসি এ-র সমমান।কিন্তু এ-ই শাখায় জনবল কাঠামোয় ও এমপিও নীতিমালায় অসামঞ্জস্যতা থাকায় শিক্ষকগন এমপিওভুক্তি হতে পারছেন না ফলে ছাত্র ছাত্রীদেরও শিক্ষালাভে সমস্যা হচ্ছে। এইচ এস সি( বিএম) শাখায় ৮টি আব্যশিক বিষয় রয়েছে, যা সকল ট্রেডের/ (স্পেশালাইজেশনের) ছাত্র -ছাত্রীদের আব্যশিক হিসেবে পড়তে হয়।তার মধ্যে হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ ১,২এবং কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন ১,২বিষয় দুইটি অন্যতম গুরুত্বপূর্ণ হওয়ায় ডিজি এবং বোর্ড এর প্রতিনিধিত্বে-এই দুই বিষয়ে আব্যশিক হিসেবে শিক্ষক নিয়োগ দিয়েছেন। কিন্তু জনবল কাঠামোয় আব্যশিক হিসেবে না রাখায় কারিগরির অধিদপ্তর এসব শিক্ষককে এমপিওভুক্ত করতে পারছেন না অথচ বাংলা, ইংরেজি, ব্যাবসায় সংগঠন, এবং (ব্যাবসায় গনিতে ও পরিসংখ্যান১০০)নম্বরের বিষয় হলেও জনবল কাঠামোয় রাখায় এমপিও পেয়ে যাচ্ছেন। এটা খুবই বৈষম্যমূলক বলে মনে করছেন এ-ই দুই বিষয়ের শিক্ষকগন।

জানা গেছে , সারা দেশে ২০১৯ সালে ২৭৩০ টি প্রতিষ্ঠান তার মধ্যে প্রায় ২০০ টি কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। তখন হতেই এই দুইবিষয়ের শিক্ষকগন বেতন বঞ্চিত হয়ে আসছেন। যা আগের নীতিমালায় এ-ই সমস্যা ছিল না। বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামোয় ও এমপিও নীতিমালা ২০২১ এ-র অসঙ্গতিগুলো দূর করে দ্রুত আব্যশিক বিষয় দুটো জনবল কাঠামোয় অন্তর্ভুক্তির দাবি জানান তাঁরা।

আগামীকালের এমপিও নীতিমালা সংশোধনী সভায় উপস্থিত থাকবেন এমন বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা হলে তারা নাম না প্রকাশ করার শর্তে দৈনিক শিক্ষাবার্তাকে বলেন, মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রণীত স্কুল কলেজের এমপিও নীতিমালা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় বিভিন্ন অসামঞ্জস্যতা আছে। বিএম শাখার বিষয়টিও আমরা সভায় উপস্থাপন করবো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.