নিজস্ব প্রতিবেদক, বান্দরবানঃ তিন মাস বন্ধ থাকার পর বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নের আরথা পাড়া, মুননুয়াম পাড়া ও বাসাতøাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে।
গত মঙ্গলবার থেকে যথারীতি পাঠদান শুরু হয়। এর আগে গত জানুয়ারি থেকে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকে।
গত মঙ্গলবার সকালে আরথা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কথা হয় কয়েকজন অভিভাবকের সঙ্গে। অলিফ বম (২৭) নামে এক অভিভাবক বলেন, ‘আমার তিন মেয়ে এই বিদ্যালয়ে পড়ছে।
দুজন তৃতীয় ও চতুর্থ, আরেকজন শিশু শ্রেণিতে পড়ছে। অস্থির পরিস্থিতির কারণে বড় মেয়েকে অন্য বিদ্যালয়ে ভর্তি করাতে চেয়েছিলাম, কিন্তু তা হয়ে ওঠেনি। এখন বিদ্যালয়ে পাঠদান শুরু হওয়ায় তা আর সম্ভব না।’
মুননুয়াম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। বিদ্যালয়ের একটি কক্ষে ১১ জন শিক্ষার্থী নিয়ে বসেছিলেন দপ্তরি চাতোয়ান বম। বাসতøাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম
আরথা পাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানরামলিয়ান বম বলেন, কেএনএফের সদস্যদের অবাধ বিচরণের কারণে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ছিল। তবে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা ও নিয়মিত টহলের কারণে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। তাই গত মঙ্গলবার থেকে যথারীতি পাঠদান শুরু হয়েছে।
রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা আশীষ চিরান বলেন, পাইন্দু ইউনিয়নের তিন বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান শুরু হলেও রেমাক্রী প্রাংসা ইউনিয়নের দুর্গম কেরসপাই পাড়া, তামলৌ পাড়া, থাইক্ষ্যং পাড়াসহ আরো বেশ কয়েকটি পাড়ার বিদ্যালয়ে বিশেষ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে পাঠদান কার্যক্রম স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষকরা আবার বিদ্যালয়ে ফিরে যাবেন।
বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার ইকবাল বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে কেএনএফ সদস্যদের বিতাড়িত করেছে।
ফলে পাহাড়ে জঙ্গলে থাকা আরথা পাড়া, বাসাতøাং পাড়া ও মুননোয়াম পাড়ার সাধারণ জনগণ নিজ নিজ বাড়িতে ফিরে এসেছেন। তাই ওই তিনটি পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানে কোনো সমস্যা হবে না।
সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সেনাবাহিনীর টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে জানান এ সেনা কর্মকর্তা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
