নিজস্ব প্রতিবেদক, বান্দরবানঃ জেলার রোয়াংছড়িতে পাহাড়ি সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ এপ্রিল) সকালের দিকে উপজেলার খামতাম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাত জনের নাম জানা গেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকা থেকে আট জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হচ্ছে। তবে কে বা কারা তাদের মেরেছে তা জানা যায়নি। মরদেহগুলো কোন গ্রুপের তাও বলা যাচ্ছে না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
