ঢাবিকে ‘বিশেষ মর্যাদা’ দানে প্রধানমন্ত্রীর ‘আশ্বাস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) স্পেশাল স্ট্যাটাস (বিশেষ মর্যাদা) প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মৌখিক আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সংগঠনটির এ আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইতিবাচক’ সাড়া দিয়েছেন।

এক্ষেত্রে প্রধানমন্ত্রী বিশেষ মর্যাদার সুযোগ-সুবিধা উল্লেখ করে একটি লিখিত আবেদন দিতে বলেছেন বলে জানান সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা।

সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরেন তারা।

সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্পেশাল স্ট্যাটাস (বিশেষ মর্যাদা) সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়ার জন্য আবেদন করেছি। এ ব্যাপারে তিনি আমাদের পজিটিভ সাইন দিয়েছেন। তিনি আমাদের কথা শুনে একটি লিখিত আবেদনপত্র দিতে বলেছেন যেখানে স্পেশাল স্ট্যাটাস থাকলে কী কী সুযোগ-সুবিধা থাকবে সেগুলো উল্লেখ করতে বলেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৪/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.